শিরোনাম
ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস: জামায়াত আমিরগণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রীমক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবে আদালতে দাঁড়ানোর আহ্বান আইনমন্ত্রীরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের বাকি অংশ ধ্বংস করার মতো পদক্ষেপ নিতে হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভব হলে এমন পরিস্থিতি এড়াতে চান বলেও মন্তব্য করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন ভাবছি, এই লড়াই কি আমরা আরও সামনে নিয়ে যাব এবং একবারেই শেষ করে দেব? যাতে এই ঝামেলা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’

তিনি আরও বলেন, ‘যদি সম্ভব হয়, তবে আমি দেশটির বাকি অংশ ধ্বংস না করতেই পছন্দ করব। তবে হয়তো আমাকে তা-ই করতে হতে পারে। আর আপনারা খুব শিগগিরই তা জানতে পারবেন।’

আরও পড়ুন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮

ট্রাম্প উল্লেখ করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা এখনো থামেনি। তাঁর দাবি, এই যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ২৫ বছর সময় লাগবে।

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: