শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে চেকপোস্টে সশস্ত্র হামলায় ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সশস্ত্র হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ অন্তত সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর জিও নিউজের

বুধবার (২৯ জুলাই) জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) তারিক হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, হাঙ্গুর খাজিনা বান্দা পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। নিহতদের মধ্যে ডিএসপি মুজাহিদ হুসেইন রয়েছেন।

তিনি জানান, হামলার জবাবে পুলিশ পালটা গুলি চালালে অন্তত আট হামলাকারী নিহত এবং আরও ছয়জন আহত হয়। এলাকায় এখনো সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তান সরকার বারবার আফগান তালেবান প্রশাসনকে সীমান্তবর্তী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, কাবুল এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসা হামলার জবাবে ‘অপারেশন গাজাব লিল-হক’ শুরু করে পাকিস্তান।

এর কয়েক ঘণ্টা আগেই পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর দাবি করে, গত ২৪ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পরিচালিত বিভিন্ন অভিযানে ‘ভারত-সমর্থিত’ ৩২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

আরও পড়ুন

তিন দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানই ছিল সহিংসতার প্রধান কেন্দ্র। সহিংসতাজনিত মোট মৃত্যুর প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশে ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন সহিংসতায় নিহত হন। একই সময়ে খাইবার পাখতুনখোয়ায় ১৫১টি এবং বেলুচিস্তানে ৯৪টি সহিংস ঘটনার রেকর্ড করা হয়েছে, যা দেশটির সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে।

ভোরের আকাশ/ইউএম
 

পাকিস্তানহামলানিহতপুলিশ

শেয়ার করুন: