শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

পাকিস্তানে সন্ত্রাসীদের হামলায় ডিএসপিসহ ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসীদের হামলায় এক ডিএসপিসহ ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) কোহাটের গাম্বা এলাকায় একটি অবৈধ খনিতে অভিযান চালাতে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। কোহাট পুলিশের মুখপাত্র মোহাম্মদ নওমান জেব হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের দলটি অবৈধ খনিতে অভিযান চালানোর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে তাঁদের লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, পাহাড়ের ওপর থেকে হামলাকারীরা গুলি ছোড়ে। এতে ১০ পুলিশ সদস্য নিহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিহতদের মধ্যে ডিএসপি হাইদার জামান রয়েছেন। এ ছাড়া মুখতিয়ার নামে পুলিশের এক উপপরিদর্শকও (এসআই) প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন নওমান জেব।

হামলাকারীরা একের পর এক গুলি চালালে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। গোলাগুলির পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর আরও সদস্য ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

আরও পড়ুন

কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

হামলায় ব্যাপক হতাহতের ঘটনায় স্থানীয় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে কিছু জানাননি কোহাট পুলিশের মুখপাত্র।

পাকিস্তানের পাহাড়ি অঞ্চল খাইবার পাখতুনখাওয়ায় বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের তৎপরতা রয়েছে। এসব গোষ্ঠী খনিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করে থাকে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: