শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

কপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ শুধু নিজেদের জলবায়ু সংকটের কথা তুলে ধরছে না, বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী এবং কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের ডেপুটি পার্টি হেড ড. সাইমুম পারভেজ।

বুধবার (১১ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ কারণে অভিযোজন, প্রশমন এবং লস অ্যান্ড ড্যামেজ তহবিল বাড়ানোর দাবি জোরালোভাবে তুলে ধরছে বাংলাদেশ।

ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক হওয়া উচিত। কারণ, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়—এমন দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। বাংলাদেশ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ), স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি) এবং বাংলাদেশ-ভুটান-নেপাল আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে।

কপ-৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে বাংলাদেশের পরিবেশ ও জলবায়ুবিষয়ক অঙ্গীকারের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ন্যায্য জ্বালানি রূপান্তর বা জাস্ট ট্রানজিশন নিশ্চিত করা। জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

তিনি জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের মতো বড় কর্মসূচি গ্রহণ করেছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, মিথেন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব শিল্পের উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলাদেশের জলবায়ু অভিযোজন সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ, লবণসহিষ্ণু ফসল এবং ভাসমান কৃষির মতো উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এসব অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য উদাহরণ হতে পারে।

বিশ্ববাজারে পাট ও জীবাণুবিয়োজ্য পণ্যের সম্ভাবনার বিষয়েও গুরুত্বারোপ করেন ড. সাইমুম পারভেজ। তিনি জানান, তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদল পাট ও প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরেছে। এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে কারিগরি সহযোগিতার সম্ভাবনাও তৈরি হয়েছে। এসব পণ্য প্রদর্শন ও প্রচারে একটি বাংলাদেশি প্যাভিলিয়ন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

কার্বন বাজারে বাংলাদেশের অংশগ্রহণ সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, জাতীয় কার্বন বাজারসংক্রান্ত নীতিগত কাঠামো এবং কার্বন রেজিস্ট্রি প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক কার্বন বাজার থেকে জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

গুমের পর ফিরে না আসা ২৮০ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে

ড. সাইমুম পারভেজ বলেন, বাংলাদেশ কেবল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নয়, বরং জলবায়ু সহনশীল, উদ্ভাবনমুখী ও সম্ভাবনাময় দেশ হিসেবে বিশ্বদরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়।

তিনি আশা প্রকাশ করেন, কপ-৩১-এ প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং বাংলাদেশ প্রতিনিধিদলের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু অর্থায়নে ন্যায্য অধিকার, অনুদানভিত্তিক সহায়তা, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মিলিত স্বার্থ রক্ষায় বাংলাদেশ আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: