শিরোনাম
চার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগ

কম্বোডিয়ায় দুর্ঘটনা

চালক ঘুমিয়ে যাওয়ায় সেতু থেকে বাস খাদে, ১৬ যাত্রীর মর্মান্তিক ‍মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কম্বোডিয়ার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে বাস খাদে পড়ে কমপক্ষে ১৬ জন নিহত এবং দুই ডজন যাত্রী আহত হয়েছেন।পুলিশ জানায়, দুর্ঘটনার সময় চালক ঘুমিয়ে ছিলেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে কাম্পং থম প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। বাসটি উত্তরাঞ্চলের অডার মিনচে প্রদেশ থেকে রাজধানী নমপেনে যাচ্ছিল। খবর আলজাজিরার।

কম্বোজা নিউজ জানায়, মোট ৩৭ জন যাত্রী ছিলেন বাসটিতে। পথে সিয়েম রিপে যাত্রী তোলার পর আবার যাত্রা শুরু করেছিল বাসটি। সিয়েম রিপ হলো বিশ্বখ্যাত আঙ্কোর ওয়াট মন্দিরের অবস্থান, যেখানে থেকে নমপেন যেতে প্রায় ছয় ঘণ্টা লাগে। সব যাত্রীই কম্বোডিয়ার নাগরিক ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

পুলিশ জানায়, দুটি ড্রাইভার পালাক্রমে রাতের রুটে গাড়ি চালাচ্ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার সময় ডিনি চালাচ্ছিলেন, সেই চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে চালক নিহতদের মধ্যে আছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কম্বোডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সার সোখা ফেসবুকে যে ছবি প্রকাশ করেছেন, তাতে দেখা যায়, ক্রেনের সাহায্যে পানির নিচে অর্ধডুবন্ত বাসটিকে টেনে তুলে আনা হচ্ছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, উদ্ধারকারীরা নদীতে অনুসন্ধান শেষ করার পর মৃতের সংখ্যা ১৩ থেকে বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আহত যাত্রীদের প্রাদেশিক কাম্পং থম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এছাড়া মৃতদের মৃতদেহ তাদের পরিবারের কাছে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/মো.আ.

কম্বোডিয়াসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: