শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ইরানের পাল্টা ১৪ দফা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে পাল্টা ১৪ দফা পরিকল্পনা দিয়েছে ইরান। এ প্রস্তাবে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাবে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতি চাইলেও তেহরান স্পষ্ট করেছে—তারা যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধান চায়।

ইরানের প্রস্তাবের মধ্যে রয়েছে, সব ধরনের বিরোধ ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

তাসনিম নিউজ আরও জানায়, প্রস্তাবনায় ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধক্ষতিপূরণ, লেবাননসহ সব ধরনের সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালির জন্য ‘নতুন একটি ব্যবস্থা’ তৈরির কথা বলা হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সিওস সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, মার্কিন নৌ অবরোধ শেষ করা এবং ইরান ও লেবাননের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য এক মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তারা দুটি সূত্রের বরাতে বলেছে, একটি চুক্তি হলে এরপর আরও এক মাস আলোচনা চালানো হবে, যাতে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো যায়।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: