শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।  মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে । আহত হয়েছে অর্ধশতাধিক। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

ডন জানিয়েছে, রোববার করাচির মাই কোলাচি রোডে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। খামেনিকে হত্যার প্রতিবাদে ওই বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। 

পুলিশ সার্জন সুমাইয়া সৈয়দ জানিয়েছেন, নয়টি মরদেহ করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসলামাবাদ থেকে আলজাজিরার সাংবাদিক আবিদ হোসাইন জানিয়েছেন, ইরানের সঙ্গে সংহতি জানিয়ে গিলগিট-বালতিস্তানে বিক্ষোভকারী স্কার্দু শহরে বেশকিছু ভবন ভাঙচুর করেছেন। 

এর মধ্যে আছে, জাতিসংঘ সংশ্লিষ্ট একটি আঞ্চলিক দপ্তর। প্রাথমিকভাবে কেবল ভবনের ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।

এদিকে, ভারতশাসিত কাশ্মীরে কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভ করেছেন। শ্রীনগরে লাল, কালো ও হলুদ পতাকা হাতে বিক্ষোভকারীরা সমবেত হন। সেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়া হয়। ৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক এএফপিকে বলেছেন, আজ আমাদের সবার হৃদয় ভারাক্রান্ত। আমরা আমাদের প্রিয় নেতাকে হারানোর শোক পালন করছি।

সৈয়দ তৌফিক আরও বলেন, ট্রাম্পের জন্য আমাদের সবার একটি বার্তা আছে। আমরা সব সময় আপনার নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াব। আপনি যদি মনে করেন আমাদের প্রিয় নেতাকে শহীদ করে আপনি সফল হয়েছেন, তবে আপনি ভ্রান্তিতে আছেন। কাশ্মীরের পাশাপাশি শিয়া মুসলিম আছে- ভারতের এমন এলাকাতেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।

ভোরের আকাশ/এসএইচ

আয়াতুল্লাহ আলি খামেনিহত্যাবিক্ষোভসংঘর্ষ

শেয়ার করুন: