শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

সম্মেলনে বৈঠক চলাকালে ঘুমিয়ে পড়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী নেতাদের অংশগ্রহণে আয়োজিত এপেক সম্মেলনে ক্যামেরায় ঘুমিয়ে পড়তে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার সকালে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের এক গোলটেবিল বৈঠকে এ ঘটনা ঘটে।

চীনের প্রেসিডেন্ট শি চিংপিং যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন সরাসরি সম্প্রচারিত ভিডিওতে ট্রাম্পকে মাথা নিচু করে চোখ বন্ধ করে বসে থাকতে দেখা যায়। এটি এমন একাধিক ঘটনার মধ্যে সর্বশেষ, যেখানে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুরুত্বপূর্ণ বৈঠকে ঝিমাতে দেখা গেছে। ট্রাম্পের এশিয়া সফরের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

‘রিপাবলিকানস অ্যাগেইনস্ট ট্রাম্প’ নামের একটি পেজ থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস দপ্তরও ভিডিওটি শেয়ার করে ট্রাম্পকে কটাক্ষ করে। পোস্টে বলা হয়, বিশ্ব তাকে নিয়ে হাসছে।

তবে ট্রাম্প সত্যিই ঘুমিয়ে পড়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সম্মেলনের অন্য ভিডিওতে তাকে সক্রিয়ভাবে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও তার স্ত্রী পেং লিইউয়ানের আতিথেয়তার প্রশংসা করেন।

পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কথা বলেন তিনি। সফরের শুরুতে তিনি ফিলিপাইনে আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলনে যোগ দেন। এরপর বুধবার চীনের শেনঝেনে পৌঁছান।

আরও পড়ুন

রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে সেনাবাহিনী, উপহার দিল খাদ্যসামগ্রী

‘চীনের সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত শেনঝেনে পৌঁছানোর পরপরই চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন ট্রাম্প। এতে তার চীন সফরের শুরুতে দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশের আভাস পাওয়া যায়। পরে তাকে শেনঝেন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ সেন্টারে আয়োজিত এক নৈশভোজে নিয়ে যাওয়া হয়। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন।

নৈশভোজের আগে রেড কার্পেটে হাঁটার সময় অন্যান্য বিশ্বনেতার তুলনায় বেশি সময় নেন ট্রাম্প। পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে ট্রাম্পকে ঝিমাতে দেখা যায়। ওই সময় শি চিংপিং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। কিন্তু ট্রাম্পকে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে থাকতে দেখা যায়। পরে বিকেলে আবার পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেন ট্রাম্প।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: