শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে সেনাবাহিনী, উপহার দিল খাদ্যসামগ্রী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে সেনাবাহিনী, উপহার দিল খাদ্যসামগ্রী
রাসপূজায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে সেনাবাহিনী, উপহার দিল খাদ্যসামগ্রী

ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূর্ণিমা বা রাসপূজা উপলক্ষে তাদের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী উপহার দিয়েছে সেনাবাহিনী।

ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

পাহাড়ে নানা ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থানে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন

সংশ্লিষ্টদের মতে, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ কেবল সহায়তা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের পরিবেশে সেনাবাহিনীর এ উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: