শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০০ ডলার ছাড়াল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বাণিজ্যিক জাহাজে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে উঠে শক্ত অবস্থানে রয়েছে।

৬ মাস ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের মধ্যে জাহাজ চলাচলে সাম্প্রতিক হামলার কারণে ব্যবসায়ীরা তেল সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে।

আরও পড়ুন

কাল থেকে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামী বইমেলা

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি না আসার কারণে বিশ্বজুড়ে তেলের মজুত কমে যাওয়ার প্রেক্ষিতে মার্কিন শক্তি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা বৃদ্ধি করেছে। সংস্থাটি জানায়, তারা এ বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেল প্রতি প্রায় ৯১ ডলার আশা করছে, যা তাদের পূর্ববর্তী অনুমানের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।

একই সঙ্গে চলতি বছরে মার্কিন ডব্লিউটিআই ক্রুডের গড় মূল্য ব্যারেল প্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা আগের হিসাবের চেয়ে প্রায় ৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। তবে ইআইএর এই প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক চরম উত্তেজনা শুরুর আগে ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/ইউএম

বিশ্ববাজারজ্বালানি তেলদাম

শেয়ার করুন: