শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জর্ডান ঘাঁটিতে হামলার পর ইরানে পাল্টা মার্কিন অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ দিন বিরতির পর আবারও ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী রাত ৮টার দিকে (বাংলাদেশ সময় ভোর ৬টা) এ অভিযান শুরু হয়। অভিযান শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

সামুদ্রিক জাহাজ চলাচল নিরাপত্তাবিষয়ক ব্রিটিশ সংস্থা অ্যামব্রের কর্মকর্তারা রয়টার্সকে জানান, বুধবার বাংলাদেশ সময় ভোরের দিকে মিসরের ভূমধ্যসাগরীয় উপকূলের দামিয়েত্তা বন্দরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি গ্যাসবাহী ট্যাংকারে ইরানি ড্রোন আঘাত হানে। এতে বন্দরে আগুন ধরে যায়।

ওই সময় মার্কিন ও সৌদি বাহিনী যৌথভাবে ইরাকের পূর্বাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান অভিযান চালাচ্ছিল বলে জানা গেছে। এদিকে, মিসরের বন্দরে মার্কিন ট্যাংকারে ড্রোন হামলার সময়ের কাছাকাছি জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বুধবার এক বিবৃতিতে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় দামিয়েত্তা বন্দরে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মন্ত্রণালয়ের বিবৃতিতে ড্রোন হামলার কোনো উল্লেখ করা হয়নি।

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “জর্ডানে আমাদের সেনাঘাঁটিতে ইরান হামলা করেছে। এখন আমাদের পালা। আমাদের জবাব খুব কঠিন হবে।” তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে শান্তিচুক্তির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহে হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলার পর নতুন করে উত্তেজনা শুরু হয়। ওই হামলার জবাবে পাল্টা অভিযান চালায় সেন্টকম।

আরও পড়ুন

ঝড়ের তাণ্ডবে দেয়াল ধসে সাবেক ব্রাজিল ফুটবলারের মৃত্যু

টানা ১৩ দিন পাল্টাপাল্টি হামলার পর ২৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক বিরতি চলছিল। তবে নতুন করে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বেড়েছে।

এদিকে বুধবার রাতে এক বিবৃতিতে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে আইআরজিসি। সম্প্রতি হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছিল ওমান। তবে ইরান সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে আইআরজিসির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র : রয়টার্স

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: