আইআরজিসির দুই সেনাকে গুলি করে হত্যা

ইরানের পূর্বাঞ্চলীয় শহর পাভেহতে ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) দুই সেনাকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা বাড়ির ভেতর ঢুকে তাদের গুলি করে। ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার (৩০ জুন) জানিয়েছে, পাভেহ শহরটি ইরাকের বিদ্রোহী কুর্দিস্থানের সঙ্গে লাগোয়া।
বিপ্লবী গার্ডের সদস্যদের কারা গুলি করে হত্যা করল সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইরান সাধারণত এসব গুপ্ত হামলার জন্য কুর্দিদের দায়ী করে থাকে।
ইরান ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে বাস করে কুর্দিরা। তারা ওই অঞ্চলে মূলত আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচেনা করে ইরান। দেশটি অভিযোগ করে থাকে কুর্দিদের সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল।
ইরানি সরকারি টিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাপুরোষিত ও সন্ত্রাসী হামলায় বিপ্লবী গার্ডের দুই সেনা নিহত হয়েছেন। এরসঙ্গে দুজন আহত হয়েছেন। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করতে চেষ্টা চালানো হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: এএফপি
ভোরের আকাশ/সু.পা