শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

২৮ বছর পর আলাস্কায় ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ২৮ বছর পর ডেমোক্র্যাট দলের কোনো প্রার্থী গভর্নর নির্বাচিত হয়েছেন। জোনাথন ক্রেইস-টমকিনসের জয়ের এই ফল ঘোষণা করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও এনবিসি নিউজের পূর্বাভাস।

৩৭ বছর বয়সী সাবেক অঙ্গরাজ্য আইনপ্রণেতা ক্রেইস-টমকিনস তিন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া প্রার্থী।

১৯৯৮ সালের পর আলাস্কায় আর কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে দলটির ধারাবাহিক সাফল্যের মধ্যে ক্রেইস-টমকিনসের জয় নতুন সংযোজন।

আরও পড়ুন

ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প

এই জয়ের ফলে আগামী বছর যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩০টিতে ডেমোক্র্যাট গভর্নর থাকবেন। নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় কমানো, সরকারি স্কুলের জন্য পূর্ণ অর্থায়ন এবং ডেটা সেন্টার নির্মাণে নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রেইস-টমকিনস।

রিপাবলিকান সিনেটর লিসা মারকোস্কিও তাকে সমর্থন দিয়েছিলেন। ট্রাম্পের কিছু পররাষ্ট্র ও অভ্যন্তরীণ নীতির সঙ্গে দ্বিমত পোষণ করা রিপাবলিকানদের মধ্যে তিনি অন্যতম। সূত্র: রয়টার্স

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: