শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নতুন কৌশলে প্রস্তুত ইরান, হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি সেনাবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা লঙ্ঘনের পর সংঘাত নতুন পর্যায়ে প্রবেশ করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামো ও উপকূলীয় অঞ্চলে হামলা অব্যাহত রাখলে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযানও চলতে থাকবে।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি দীর্ঘদিন এভাবে চলতে পারে না। যদি যুক্তরাষ্ট্র দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যায়, তাহলে ইরান নতুন পদক্ষেপ নেবে। এ জন্য বিভিন্ন নতুন সামরিক কৌশল ও সম্ভাব্য পরিস্থিতি (সিনারিও) নিয়ে পরিকল্পনা করা হয়েছে, যা প্রয়োজন হলে বাস্তবায়ন করা হবে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, যুদ্ধের নতুন ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া ইরানের কৌশলগত বিকল্পগুলোর একটি। এছাড়া আরও কিছু পরিকল্পনা রয়েছে, যা উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। তিনি জানান, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা আরও উন্নত করা হয়েছে। বর্তমানে বাহিনীর মনোবল, প্রস্তুতি ও যুদ্ধক্ষমতা আগের তুলনায় আরও শক্তিশালী।

সম্ভাব্য স্থল হামলার প্রসঙ্গে তিনি বলেন, ইরান কোনো ধরনের হামলার সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। তার দাবি, যদি স্থলপথে হামলা হয়, তাহলে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতির ঝুঁকি আকাশপথের তুলনায় আরও বেশি হবে এবং ইরান আরও কার্যকরভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।

আরও পড়ুন

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের অভিমত গুরুত্বপূর্ণ : উপাচার্য

শেষে তিনি বলেন, নিহতদের প্রতিশোধ নেওয়ার বিষয়টি ইরানে জাতীয় দাবিতে পরিণত হয়েছে এবং সশস্ত্র বাহিনী সে অনুযায়ী তাদের পরিকল্পনা সাজিয়েছে।

সূত্র: পার্সটুডে

ভোরের আকাশ/এনএস

ইরান

শেয়ার করুন: