শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

হরমুজ প্রণালী ও ইরানের পারমাণু ইস্যুতে একমত ট্রাম্প-শি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করার প্রয়োজনীয়তা ও ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না; এই দুই বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানায়, ট্রাম্পের তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, শি জিনপিং হরমুজ প্রণালিকে সামরিকীকরণের বিরোধিতা করেছেন এবং এই পথ ব্যবহারে কোনো ধরনের শুল্ক আরোপের চেষ্টারও সমালোচনা করেছেন।

একই সঙ্গে চীন ভবিষ্যতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল কিনতে আগ্রহী বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট শি। বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই একমত যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করে নির্দেশনা জারি

বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন, তিনি আশা করেন চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় ফিরতে রাজি করাবে এবং হরমুজ প্রণালি আবার খুলে দেবে। তবে ওয়াশিংটন ছাড়ার আগে তিনি তার অবস্থান থেকে কিছুটা নমনীয় হন। সূত্র : আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: