শিরোনাম
সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকারসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

ক্ষেপণাস্ত্র উৎপাদন থামেনি, যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘাতের পরও নিজেদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রেখেছে ইরান। বরং ক্ষেপণাস্ত্রের আঘাত হানার নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা বাড়ানোর কাজ চলছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি। তাঁর বক্তব্যের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।

মোহেব্বির দাবি, ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অস্ত্রের সক্ষমতার বিচারে ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তাঁর ভাষ্য, মার্কিন সামরিক বাহিনী কৌশলগত অস্ত্রের ঘাটতির মুখে থাকলেও ইরানের অস্ত্রভান্ডারে এ ধরনের কোনো সংকট নেই।

তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনো বন্ধ হয়নি। প্রতিনিয়ত এসব অস্ত্রের প্রযুক্তিগত মান, লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা এবং বিস্ফোরণের ক্ষমতা উন্নত করা হচ্ছে।

সাক্ষাৎকারে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির সামরিক পরিস্থিতিও তুলে ধরেন আইআরজিসির মুখপাত্র। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করেছে।

মোহেব্বির দাবি, ইরানের দক্ষিণ উপকূল এবং পারস্য উপসাগরের বিভিন্ন দ্বীপে মোতায়েন বাহিনী দেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা রক্ষায় প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালিতে প্রতিপক্ষ ও তাদের মিত্রদের চলাচল নিয়ন্ত্রণের সক্ষমতাও তাদের রয়েছে।

তিনি আরও বলেন, ইরানের জনগণের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক উভয় ধরনের সামরিক ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

ড্রোন যুদ্ধের সক্ষমতা নিয়েও বক্তব্য দেন এই সামরিক কর্মকর্তা। তাঁর দাবি, শত্রুপক্ষের বেশ কয়েকটি ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করার পাশাপাশি হরমুজ প্রণালির আকাশে বহু ড্রোন ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এসব ঘটনা দেশটির সামরিক প্রযুক্তির অগ্রগতির প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদনে নিজস্ব সক্ষমতা গড়ে তুলেছে তেহরান। বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় সামরিক শিল্পকে শক্তিশালী করাই ছিল এ কৌশলের অন্যতম লক্ষ্য।

প্রতিবেদনটিতে ২০২৫ সালের জুনে ইরানকে ঘিরে ১২ দিনের সংঘাত এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া পরবর্তী যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। দ্বিতীয় দফার সংঘাত প্রায় ৪০ দিন স্থায়ী হওয়ার পর এপ্রিলে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়।

ইরানের দাবি, এসব সংঘাতে পাল্টা সামরিক পদক্ষেপের মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করতে সক্ষম হয়েছে তাদের বাহিনী। তবে যুদ্ধের ফলাফল ও সামরিক সাফল্য নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

আরও পড়ুন

আলোচনার চেয়ে নিষেধাজ্ঞা মোকাবিলায় বেশি গুরুত্ব দিচ্ছে ইরান

এদিকে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা এখনো অব্যাহত। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের খাসাব উপকূলের কাছে দুটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত ও অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত রাখার ঘোষণা এবং হরমুজ প্রণালিতে সামরিক সক্ষমতার বিষয়টি সামনে আনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক প্রতিপক্ষের কাছে নিজেদের প্রতিরোধক্ষমতার বার্তা দিতে চাইছে তেহরান। সূত্র: তাসনিম নিউজ। 

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: