পারমাণবিক অস্ত্র ইস্যুতে পুতিন-শির সঙ্গে কথা বলবেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি তুলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে এ তিন নেতার প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
শুক্রবার (১৩ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানান, বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তারকে বিপজ্জনক মনে করেন ট্রাম্প। তাই অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করতে চান তিনি।
তবে এ বৈঠক থেকে কোনো চুক্তি হওয়ার প্রত্যাশা করছে না ট্রাম্প প্রশাসন। চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র কমানো নিয়ে সরাসরি আলোচনায় বসতে অনীহা দেখিয়ে আসছে। দেশটির পারমাণবিক অস্ত্রের মজুত তুলনামূলক কম হওয়ায় বেইজিং মনে করে, এ বিষয়ে মূলত যুক্তরাষ্ট্র ও রাশিয়ারই আলোচনা করা উচিত।
বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়েও আলোচনা করবেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়টি তোলার পরিকল্পনা নেই তার। আগামী সোমবার চার দিনের এশিয়া সফরে রওনা হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ/জেআ