হরমুজ প্রণালিতে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

হরমুজ প্রণালিতে ওমানের জলসীমার কাছে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে, যাতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় এবং পরবর্তীতে ক্রুরা নিখোঁজ হয়েছেন।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই অঞ্চলে জ্বালানি পরিবহন ঘিরে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) চতুর্থ একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার বিষয়টি স্বীকার করেছে। ইরানি বাহিনীর দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার চেষ্টা করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে।
ইউকেএমটিওর তথ্যমতে, হামলার পর ট্যাঙ্কারটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এতে ওমানের জলসীমার সাত নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি অচল হয়ে পড়ে। তবে এ ঘটনায় জাহাজের কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এতে তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
ভোরের আকাশ/আ.র