শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যে ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার: গবেষণা
যুক্তরাজ্যে ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্যের শিকার: গবেষণা

যুক্তরাজ্যে গত বছর (২০২৫ সালে) প্রায় ৩৮ লাখ মানুষ চরম দারিদ্র্য বা চরম অভাবের শিকার হয়েছেন বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। দাতব্য সংস্থা জোসেফ রাউনট্রি ফাউন্ডেশনের অর্থায়নে হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান ভেরিয়ান যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছে।

এতে দেখা গেছে, খাদ্য, পর্যাপ্ত পোশাক, ঘর গরম রাখার ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার সামগ্রীর মতো মৌলিক প্রয়োজন মেটাতেও হিমশিম খাচ্ছেন লাখ লাখ মানুষ।

গবেষণায় বলা হয়েছে, চরম দারিদ্র্যের হার এখনও ২০২২ সালের পর্যায়েই রয়েছে। ওই বছর ২০১৭ সালের তুলনায় দেশটিতে চরম দারিদ্র্যের হার প্রায় আড়াই গুণ বেড়েছিল।

চরম দারিদ্র্য বলতে এমন পরিস্থিতিকে বোঝায়, যখন কোনো ব্যক্তি বা পরিবার খাবার, উষ্ণ ও শুষ্ক পরিবেশে থাকা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার মতো মৌলিক প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য হারায়।

যুক্তরাজ্যের অঞ্চলগুলোর মধ্যে লন্ডনে চরম দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। গবেষণার আওতাভুক্ত সময়ে শহরটির প্রায় ২ শতাংশ পরিবার চরম দারিদ্র্যের শিকার হয়েছে। এ হার সবচেয়ে কম থাকা দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের প্রায় দ্বিগুণ।

লন্ডনের বরোগুলোর মধ্যে জাতীয়ভাবে সবচেয়ে বেশি চরম দারিদ্র্যের হার নিউহ্যামে। সেখানে ৩ শতাংশের বেশি পরিবারকে চরম দারিদ্র্যসীমার নিচে থাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত তিন অঞ্চল স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে চরম দারিদ্র্যের হার ইংল্যান্ড এবং সামগ্রিক যুক্তরাজ্যের তুলনায় কম।

স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোর মধ্যে ওয়েলসে এ হার সবচেয়ে কম। এরপর রয়েছে স্কটল্যান্ড। নর্দার্ন আয়ারল্যান্ডে চরম দারিদ্র্যের হার তুলনামূলক কিছুটা বেশি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: