শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেহরানের নিলুফার স্কয়ারে হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের নিলুফার স্কয়ারে চালানো এক হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এতেই স্পষ্ট হচ্ছে, হামলাগুলো কেবল রাজনৈতিক কেন্দ্র বা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ নেই।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা সোমবার (২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি বলছে, শুধু সামরিক সদরদপ্তরই নয়, বেসামরিক আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সূচনা হয়েছিল দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয় এবং প্রেসিডেন্টের দপ্তরে। তেহরানের বিভিন্ন স্থানে বেসামরিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্রও দেখা যাচ্ছে। কিছু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।

এদিকে এক কর্মকর্তা দাবি করেছেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৮০ শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে।

ভোরের আকাশ/এসএইচ

তেহরানহামলানিহতনিলুফার স্কয়ার

শেয়ার করুন: