শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে গত সপ্তাহে হওয়া ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এতে নিখোঁজ রয়েছেন ১৫ জন।

তাদের উদ্ধারে এখনও তল্লাশি অভিযান চলছে। শনিবার দেশটির প্রধান উদ্ধারকারী সংস্থা বাসারনাস এ তথ্য জানিয়েছে।

প্রবল বৃষ্টিপাতের ফলে গত ২৪ জানুয়ারি পশ্চিম জাভার বান্দুং বারাত এলাকার পাসির লাঙ্গু গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে।

সীমান্ত টহলে যোগ দিতে প্রশিক্ষণ নেওয়ার সময় অন্তত ২৩ সেনাসদস্যও এই ভূমিধসে মারা পড়েন বলে পরে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়-পরবর্তী বন্যা ও ভূমিধসে এক হাজার ২০০ মানুষের মৃত্যু এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার রেশ কাটতে না কাটতেই পশ্চিম জাভায় এই নতুন বিপর্যয় আঘাত হানল।

ভোরের আকাশ/নি. ব

ইন্দোনেশিয়া

শেয়ার করুন: