যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়ে ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের কারণে চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবারও স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। শুক্রবার স্থানীয় সময় বিকেল থেকে রাত পর্যন্ত দেশটির বিমানবন্দরগুলোতে উড্ডয়ন স্থগিত থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ ঘটনায় ভ্রমণ বিপর্যয়ে পড়েছেন ১৫ লাখের বেশি যাত্রী।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার পর দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে ১১ হাজারের মতো ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। এসব ফ্লাইটে ১৫ লাখের বেশি যাত্রীর ভ্রমণের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
দেশটির ২২টি আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে টেলিযোগাযোগব্যবস্থায় বিপর্যয় দেখা দেওয়ার পর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। এতে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে নজিরবিহীন স্থবিরতা তৈরি হয়।
পরে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) আকাশসীমা আবারও উন্মুক্ত করে দেওয়া হয়। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। জমে থাকা ফ্লাইটের চাপ সামলাতে গিয়ে বিমান সংস্থা ও বিমানবন্দরগুলোকে বিলম্বের মুখে পড়তে হবে বলে জানিয়েছে এপি।
ভোরের আকাশ/এসএইচ