নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।
বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রীর দফতর এবং ওই শাসনের বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলায় ইরানের তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ভোরের আকাশ/এনএস