শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘অত্যন্ত যন্ত্রণাদায়ক’ ক্যানসার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আরও ছড়িয়ে পড়েছে। ক্যানসারটি তার হাড়ে এবং শরীরের আরও কিছু অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। খবর সিএনবিসি নিউজের।

বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী বাবার শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে হান্টার জানান, ক্যানসারটি এখন হাড়ে ছড়িয়ে পড়েছে এবং এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুর্বল করে দেয়ার মতো।

হান্টার বলেন, ‘এটা সত্যিই খুব কঠিন এবং এটা দেখা অত্যন্ত কষ্টদায়ক। তিনি এটা নিয়ে যদি আরও বলতে পারতেন! কারণ পরিস্থিতি ভালো নয়।’

তিনি আরও বলেন, ‘ক্যানসার ছড়িয়ে পড়েছে, তার হাড়ে এবং আরও কিছু জায়গায় মেটাস্টেসিস করেছে। এটি খুবই যন্ত্রণাদায়ক। অনেক দিক থেকেই এটি তাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু তিনি এখনো বাইরে যাচ্ছেন, নিজের কাজ করে যাচ্ছেন। তিনি এই দেশটির প্রতি গভীরভাবে বিশ্বাস রাখেন।’

আরও পড়ুন

হরমুজে ক্ষেপণাস্ত্র হামলার শিকার আবুধাবির জাহাজ

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর বাইডেন জানান, তিনি ‘ভয়ঙ্কর ধরনের’ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখনই জানা যায়, রোগটি তার হাড়েও ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে বাইডেন হরমোন থেরাপি ও রেডিয়েশন চিকিৎসা নেন।

২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় জো বাইডেনের শারীরিক সক্ষমতা ও মানসিক অবস্থা নিয়ে নিয়মিত আলোচনা ও সমালোচনা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

ভোরের আকাশ/ইউএম

ক্যানসারজো বাইডেন

শেয়ার করুন: