শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ফ্যালকন স্ট্রাইক’ টাস্কফোর্স গঠন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৫:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সামরিক বাহিনীতে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। প্রথমবারের মতো বহুমুখী ও বহুজাতিক একমুখী আক্রমণকারী ড্রোন টাস্কফোর্স গঠন করেছে সংস্থাটি। নতুন এই ইউনিটের নাম দেওয়া হয়েছে ‘ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স’। শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ইউনিট সমুদ্রপথে, সমুদ্রের ওপর এবং সমুদ্রের নিচে একমুখী আক্রমণকারী ড্রোন মোতায়েন করতে পারবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আঞ্চলিক অংশীদার দেশগুলোর সামরিক সদস্যরাও কাজ করবেন।

এর আগে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো বিশেষায়িত একমুখী আক্রমণকারী ড্রোন স্কোয়াড্রন গঠন করেছিল মার্কিন সামরিক বাহিনী। স্করপিয়ন স্ট্রাইক টাস্কফোর্স প্রতিষ্ঠার প্রায় নয় মাস পর নতুন এই টাস্কফোর্স গঠন করা হলো।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আঞ্চলিক মিত্র ও অংশীদারদের মধ্যে যে ব্যাপক উদ্ভাবন ও সক্ষমতা তৈরি হচ্ছে, তার ভিত্তিতে ফ্যালকন স্ট্রাইক টাস্কফোর্স স্করপিয়ন স্ট্রাইকের সাফল্যকে আরও বিস্তৃত করবে।

তিনি বলেন, নতুন এই টাস্কফোর্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র নতুন সক্ষমতাগুলোকে একত্র করে দ্রুত মোতায়েন করতে পারবে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে থাকা নতুন সম্ভাবনাগুলো কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক চাপও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। এর আগে ইরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, আগামী সপ্তাহে এ বিষয়ে আরও ঘোষণা আসতে পারে। তাঁর দাবি, কোনো দেশের ওপর অর্থনৈতিক বিচ্ছিন্নতার ইতিহাসে নজিরবিহীন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যাচ্ছে মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটন

তিনি আরও বলেন, এর মাধ্যমে এমন এক অর্থনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করা হবে, যা বিশ্ব আগে কখনো দেখেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে এবং এর ফলে ইরানের বন্দর দিয়ে কোনো পণ্য বা সামগ্রী প্রবেশ কিংবা বের হতে পারবে না।

ইরানকে ঘিরে একদিকে সামরিক সক্ষমতা বাড়ানো, অন্যদিকে অর্থনৈতিক চাপ জোরদারের মার্কিন ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র :  আল জাজিরা

ভোরের আকাশ/সু.পা

ফ্যালকন স্ট্রাইক

শেয়ার করুন: