শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কিরগিজস্তান-রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিরগিজস্তান ও রাশিয়া যৌথ সামরিক মহড়া ‘সেন্টার-২০২৬’ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু করেছে। কিরগিজস্তানে অনুষ্ঠিত এই কৌশলগত মহড়ায় দুই দেশের প্রায় ৫০০ সামরিক সদস্য অংশ নিচ্ছেন। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কিরগিজস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় দুই দেশের প্রায় ১০০টি অস্ত্র ও সামরিক সরঞ্জাম, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ফার্স্ট-পার্সন-ভিউ ড্রোন এবং সেনাবাহিনীর বিমান অংশ নিচ্ছে।

দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার অংশ হিসেবে আয়োজিত এই মহড়া ১৭ আগস্ট পর্যন্ত চলবে। মহড়াটিতে যৌথভাবে সামরিক কৌশল ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন পরিস্থিতিতে দুই দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা যাচাই করা হবে।

আরও পড়ুন

ইউক্রেনের আরও ৪ গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে রাতভর হামলায় রাশিয়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার (১১ আগস্ট) তিনি বলেন, ওই হামলায় ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, জাপোরিঝিয়া শহরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রাশিয়ার জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং গাইডেড এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

কিরগিজস্তান-রাশিয়া

শেয়ার করুন: