শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

ইসরায়েলি পাসপোর্টধারীদের গণহারে আটক করছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া হয়ে ভ্রমণকারী ইসরায়েলি পাসপোর্টধারীরা বিমানবন্দরে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমনকি আটকও হচ্ছেন। শনিবার (২৮ মার্চ) প্রকাশিত ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক কয়েক মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আটজন ইসরায়েলিকে আটক করা হয়েছে। তাদের কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য এশীয় দেশে যাওয়ার পথে ট্রানজিটে ছিলেন। 

উল্লেখ্য, মালয়েশিয়া ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। একটি ঘটনার বিবরণে বলা হয়েছে, ফিলিপাইনগামী ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরায়েলি তরুণ-তরুণীকে আটক করা হয়। 

আটকদের মধ্যে দুজন নারী জানান, থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে তারা একটি চ্যাটবটের মাধ্যমে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা জানতে চেয়েছিলেন এবং ইতিবাচক উত্তর পেয়েছিলেন। পরে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্য একটি ঘটনায় জানানো হয়েছে, কম্বোডিয়া থেকে ফিলিপাইনে যাওয়ার পথে দুই ইসরায়েলি পুরুষকে মালয়েশিয়ায় আটক করা হয় এবং দুই দিন পর তাদের আবার কম্বোডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। সাধারণত এসব আটকের মেয়াদ ২৪ থেকে ৪৮ ঘণ্টা হলেও অনেক ক্ষেত্রে তা আরও দীর্ঘ হয়। বিশেষ করে যখন অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরায়েলিদের প্রবেশ করতে দেয় না, তখন ভ্রমণকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিঙ্গাপুরে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সহায়তায় কয়েকজনকে মুক্ত করা গেছে। দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। 

তার মতে, সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বেড়েছে, যা ভ্রমণকারীদের জন্য ভোগান্তির পাশাপাশি যাত্রাপথে দেরি এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।

ভোরের আকাশ/নি

ইসরায়েলমালয়েশিয়া

শেয়ার করুন: