শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৪০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে। গত ৪৮ ঘণ্টায় হামলাসংশ্লিষ্ট ঘটনায় আরও ১০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও দুজন।

আরও পড়ুন

ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত মোট ৭৪ হাজার ৬৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাব অনুযায়ী, নিহতের এই সংখ্যা যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি অব্যাহত থাকার চিত্র তুলে ধরছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: