শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

সার্বিয়ায় মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের কাছে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্টারা পাজোভা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানটি রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমান বলে ধারণা করা হচ্ছে। এতে পাইলট নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সার্বিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্টারা পাজোভা ও নোভা পাজোভা শহরের মধ্যবর্তী একটি মাঠে বিমানটি আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

আরও পড়ুন

পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ ও সামরিক পুলিশের সদস্যদের পাঠানো হয়। তারা উদ্ধার ও জরুরি কার্যক্রম পরিচালনা করেন। তবে পাইলটের মৃত্যুর খবর কিংবা বিধ্বস্ত বিমানের ধরন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: