শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে বান্তেন প্রদেশের চিকান্দে এলাকায় একটি কনফেকশনারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে এবং এখনো প্রায় ২৯ থেকে ৩০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

রাজধানী জাকার্তা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বের বান্তেন প্রদেশের সিকান্দে অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানার একটি ভবনে শনিবার সন্ধ্যার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দেশটির কর্তৃপক্ষ কারখানায় এই অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

সোমবার দেশটির প্রেসিডেন্টের শ্রমবিষয়ক উপদেষ্টা সাইদ ইকবাল সাংবাদিকদের বলেছেন, পিটি ফনুসা আগুং মুলিয়া কনফেকশনারি কারখানায় অগ্নিকাণ্ডের অন্তত ২৪ জন নিহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ভবনের এয়ারকন্ডিশনারের শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার জনশক্তিবিষয়ক মন্ত্রী ইয়াসিয়েরলি বলেন, কারখানাটির নিরাপত্তা বিধি নিয়ে কর্তৃপক্ষ তদন্ত করছে। কারখানার মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুড অগ্নিকাণ্ডের এই ঘটনায় মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইউনাইটেড ফ্যামিলি ফুডের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন এবং বিদেশে চারটি কার্যালয়সহ দেশীয় বাজারে ভোগ্যপণ্যের বড় সরবরাহকারী। এর পণ্যগুলোর মধ্যে জনপ্রিয় কনফেকশনারি ব্র্যান্ড মিল্কিতা এবং ইনস্ট্যান্ট নুডলস লেমনিলো রয়েছে।

কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্টিভেন এরউইন উইজায়া বলেছেন, শনিবার অগ্নিকাণ্ডের সময় কারখানা ভবনে প্রায় ৩০০ জন কর্মী উপস্থিত ছিলেন।

নিহতদের শনাক্তে সহায়তার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ চলা অবস্থায় প্রায় ৩০ জন শ্রমিকের স্বজন সোমবার দেশটির পুলিশের পরিচালিত একটি হাসপাতালে অপেক্ষা করছিলেন। ইয়ানি মারিয়ানি নামের নিহত এক শ্রমিক স্বজন ফিতরি তার ছেলেকে ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, ইয়ানি যে অংশে কাজ করতেন, সেটি ছিল একটি বদ্ধ জায়গা।

ফিতরি বলেন, ‌‌জায়গাটি বদ্ধ ছিল, ভেতরে কয়েক ডজন মানুষ ছিলেন; যাঁরা বের হতে পারেননি। ভেতরে কী ঘটে থাকতে পারে তা আমরা জানি না। কারণ আমাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: