শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিমান বিধ্বস্ত

ভারতে উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে বহনকারী একটি বিমান বুধবার সকালে বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ মোট ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বুধবার সকাল ৮টা নাগাদ মুম্বাই থেকে একটি ছোট উড়োজাহাজে করে বারামতীর উদ্দেশে রওনা হয়েছিলেন অজিত পাওয়ার। আকাশপথের এক ঘণ্টার যাত্রা শেষে বারামতী বিমানবন্দরে অবতরণের ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। সামনেই স্থানীয় নির্বাচন, আর সেই প্রচারের উদ্দেশ্যে আজ বারামতীতে পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভা করার কথা ছিল।

দুর্ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া বেরোচ্ছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজে থাকা ছয়জন আরোহীর কেউই বেঁচে নেই। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য উচ্চপর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনায় মহারাষ্ট্র তথা ভারতের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এই অপূরণীয় ক্ষতিতে শোক প্রকাশ করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

 

ভারতনিহতউপমুখ্যমন্ত্রী

শেয়ার করুন: