শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

৫৫৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

রাশিয়ায় ইউক্রেনের পাঁচ শতাধিক ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাঁচ শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (১৬ মে) রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর পরিচালিত এ হামলায় মস্কোসহ একাধিক এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। খবর এএফপির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কোসহ এক ডজনের বেশি অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৫৫৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ টেলিগ্রামে জানান, একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলে এক নারী নিহত হন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়েন। পরে আরও দুই পুরুষের মৃত্যুর তথ্যও নিশ্চিত করা হয়।

তিনি জানান, ভোর ৩টা থেকে রাজধানী অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল বিমান প্রতিরক্ষা বাহিনী। হামলায় চারজন আহত হয়েছেন এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে বলেও জানান তিনি।

এর আগে কিয়েভে রাশিয়ার হামলায় ২৪ জন নিহত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরও পাল্টা হামলার ঘোষণা দিয়েছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার রাজধানীতে রাতভর অন্তত ৭৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, যেসব স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে সেখানে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

নাইজেরিয়ায় ৩ স্কুলে হামলা, অর্ধশতাধিক শিশু অপহৃত

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১২০টি ড্রোন প্রতিহত করা হয়েছে। যদিও রাজধানী অঞ্চল প্রায়ই ড্রোন হামলার মুখে পড়ে, তবে মস্কো শহর তুলনামূলকভাবে কম লক্ষ্যবস্তু হয়।

মঙ্গলবার বন্দি বিনিময় এবং তিন দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই মস্কো ও কিয়েভের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার ধারাবাহিক বোমাবর্ষণের জবাবে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের দাবি, তাদের লক্ষ্য মূলত সামরিক ও জ্বালানি অবকাঠামো।

ভোরের আকাশ/সু.পা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

শেয়ার করুন: