শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রিটোরিয়ার পশ্চিমে অ্যাটেরিজভিলের জেফসভিলে ছয়জন পুরুষ ও তিনজন নারীসহ নয়জন এবং কোয়াজুলু-নাটাল প্রদেশের সুইটওয়াটার্সে আটজন পুরুষ নিহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) রাতে প্রিটোরিয়ার পশ্চিমে জেফসভিল এলাকায় একটি চার কক্ষের টিনের ঘরে (শ্যাক) এলোপাতাড়ি গুলি চালিয়ে নয়জনকে হত্যা করা হয়।

পুলিশের ধারণা, রাত ১০টা থেকে ১১টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। তবে হামলার কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

একই রাতে কোয়াজুলু-নাটাল প্রদেশের পিটারমারিটজবার্গ শহরের অদূরে সুইটওয়াটার্সের মাবানে এলাকায় গাড়ির ভেতরে থাকা আটজন পুরুষকে গুলি করে হত্যা করা হয়।

একই রাতে সংঘটিত পৃথক এই দুই হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও বন্দুক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলা দুটির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: