শিরোনাম
খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইরাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭সোনার ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

দিল্লিতে ভবন ধসে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের পুরান দিল্লির চান্দনি চক এলাকার গলি সিতারায় নির্মাণাধীন তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন । ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। সরু গলি ও দুপাশে পার্ক করা যানবাহনের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাঈম জানান, ঘুমের মধ্যে বিকট শব্দ শুনে তারা বাইরে বেরিয়ে আসেন। পরে বুঝতে পারেন, পাশের নির্মাণাধীন ভবনটি ধসে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, ভবনটিতে কেউ বসবাস করতেন না। গত তিন-চার মাস ধরে সেখানে নির্মাণকাজ চলছিল এবং দুর্ঘটনার সময় কয়েকজন শ্রমিক ভেতরে ছিলেন।

এর কয়েক দিন আগে উত্তর-পূর্ব দিল্লির মিলান গার্ডেন এলাকায় নির্মাণকাজ চলার সময় ভবনের দুটি ছাদ ধসে দুই শ্রমিক নিহত হন। এছাড়া গত ৭ অক্টোবর সিলামপুরের সীমাপুরী এলাকায় চারতলা ভবন ধসে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/ইউএম
 

দিল্লিভবন ধস

শেয়ার করুন: