শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া
স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি: রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ইরানকে তারা পূর্ণ সমর্থন দিচ্ছে এবং তেহরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

সোমবার (২৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে অংশ নিতে মস্কো সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওই বৈঠকে পুতিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ‘বিনা উসকানির আগ্রাসন’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, “এটি ইরানের বিরুদ্ধে একেবারে অযৌক্তিক ও উসকানিহীন হামলা।”

ইরানকে পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগে যখন আন্তর্জাতিক পর্যায়ে কিছু বিশ্লেষক রাশিয়ার সমালোচনা করছিলেন, তখন রুশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করে বলা হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “অনেকে ইচ্ছাকৃতভাবে মস্কো-তেহরান সম্পর্ককে অস্থিতিশীল করতে চাইছে। তারা যেন আগুনে পেট্রল ঢালছে।”

তিনি জানান, রাশিয়ার অবস্থান পুরোপুরি স্পষ্ট এবং নীতিগত। “আমরা ইরানকে সমর্থন দিয়েছি এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর হবে।”

রাশিয়ার এই অবস্থানের প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে। রুশ ভূমিকা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান।”

উল্লেখ্য, মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে তেহরানও প্রতিক্রিয়া জানায়। এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইরান-রাশিয়ার কৌশলগত সম্পর্ক ও সহযোগিতা নতুন মাত্রা পেয়েছে বলে ধারণা বিশ্লেষকদের।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

ইরান-ইসরায়েল সংঘাতপ্রেসিডেন্ট পুতিনরাশিয়া

শেয়ার করুন: