শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটি ধেয়ে আসার সময় দক্ষিণ ইসরায়েলের বিস্তৃত অঞ্চল জুড়ে সতর্কতা সংকেত বেজে ওঠে।

বিশেষ করে ডিমোনা থেকে শুরু করে উপকূলীয় শহর আশকেলন পর্যন্ত এলাকাগুলোতে বিমান হামলার সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সামরিক সূত্র। সূত্র- আল জাজিরা

ভোরের আকাশ/এসএইচ

ক্ষেপণাস্ত্রইসরায়েলইয়েমেন

শেয়ার করুন: