শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

এক টেবিলে বসছেন ট্রাম্প, পুতিন ও শি: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এক টেবিলে বসছেন ট্রাম্প, পুতিন ও শি: হোয়াইট হাউস
এক টেবিলে বসছেন ট্রাম্প, পুতিন ও শি: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে বৈঠকে বসার পরিকল্পনা করছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এপেক সম্মেলনে গেলে তিনি নেতার ঐতিহাসিক বৈঠকটি হবে।

তিনি বলেন, “বৈঠকের অন্য আলোচ্য বিষয়ের মধ্যে বিশ্বে পারমাণবিক অস্ত্র কমানো নিয়ে আলোচনা করবেন বলে প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন। তিনি বিশ্বাস করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার বিশ্বের জন্য বিপজ্জনক।”

বিবিসি লিখেছে, শেনজেনে বৃহস্পতিবার দুই দিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হবে।

বোঝা যাচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের এই বৈঠকে ইরান প্রসঙ্গও আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ বিষয়ে এখনো মস্কো ও বেইজিং কোনো মন্তব্য করেনি।

রয়টার্সের খবর অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলেছেন আলোচনা হলেও বৈঠকে কোনো চুক্তি প্রত্যাশা করা হচ্ছে না।

বিবিসি লিখেছে, ২১টি সদস্য দেশের এপেক সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার রাতে শেনজেনে পৌঁছবেন। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।

২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় দায়িত্ব গ্রহণের পর শি জিনপিংয়ের সঙ্গে এটি হবে তার চতুর্থ বৈঠক।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া বলেছেন, “চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ডনাল্ড ট্রাম্প তার চীন সফর শেষ করবেন।”

তিনি জানান, চীন সফরের আগে মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান সম্মেলনেও অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার এই সফরের মধ্য দিয়ে ‘যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন স্বার্থ এগিয়ে নেওয়া’ সম্ভব হবে।

চলতি বছরের শুরুর দিকে মাত্র কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথ্য দিয়েছিলেন শি জিনপিং।

অন্যদিকে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ডনাল্ড ট্রাম্প।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চীনে সম্মেলনের ফাঁকে এমন একটি বৈঠকর বিষয়ে নেতাদের প্রস্তুতির ‘ইঙ্গিত’ পাওয়া গেছে।

পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ভবিষ্যৎ

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে।

এর ফলে দুই দেশের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারের ওপর নিয়ন্ত্রব্যবস্থা আর কার্যকর নেই। তাতে কার্যত স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতার সমাপ্তি ঘটেছে।

যদিও উভয় দেশকে দ্রুত নতুন একটি কাঠামো বা চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চীনকে অন্তর্ভুক্ত করে বিদ্যমান চুক্তির পরিবর্তে তিনি আরও উন্নত একটি চুক্তি করতে পারেন।

সাম্প্রতিক সময়ে চীন তার পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে।

তবে নতুন চুক্তির বিষয়ে বিবিসিকে যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তারা বলেছেন, বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া ওয়াশিংটনের জন্য কঠিন হতে পারে এবং এ প্রক্রিয়ায় কয়েক বছর লেগে যেতে পারে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: