শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন
বিচারকদের ক্ষমতা খর্ব করতে আবারও সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারকদের ক্ষমতা আরও সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আবারও দেশটির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং ইউএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সংস্থাগুলোর (ফেডারেল এজেন্সি) জারি করা কোনো বিধি বা নীতিমালা পুরো দেশের জন্য বাতিল করার যে দীর্ঘদিনের ক্ষমতা বিচারকদের রয়েছে, তা খর্ব করার আবেদন জানিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ (ডিওজে)।

২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকেই অভিবাসন কঠোর করা, গণ-বহিষ্কার এবং ট্রান্সজেন্ডার অধিকারের মতো নানা বিষয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধে অসংখ্য মামলা হওয়ায় এবং বিভিন্ন আদালতের বিচারকরা তা আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সাথে বিচার বিভাগের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনেই সুপ্রিম কোর্ট সারাদেশে কার্যকর হয় এমন ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করেছিল। তবে সেবার আইনের অন্য একটি ধারার কারণে কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা সারাদেশে বাতিল করে দেওয়ার ক্ষমতা বিচারকদের হাতেই থেকে গিয়েছিল।

এবার নতুন আপিলটিতে সেই ক্ষমতাটিকেই কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ। প্রশাসনের দাবি, আদালত কোনো সংস্থার নিয়ম বা বিধিমালা পুরো দেশের জন্য বা পুরোপুরি বাতিল করতে পারবে না। আদালতের রায় বা স্থগিতাদেশ কেবল সেই নির্দিষ্ট মামলার বাদীপক্ষ পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।

টেক্সাসের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার করা একটি মামলার রেশ ধরেই এই আপিলের সূত্রপাত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদের একটি আইন অনুযায়ী তৈরি স্বাস্থ্য খাতের কিছু বিধিমালাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই চিকিৎসকরা। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন ওই বিধিমালার বৈধতা নিয়ে আর বিতর্ক না করে, সরাসরি আদালতের এপিএ ক্ষমতা ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যাতে তারা দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে কোনো নীতি বাস্তবায়নে বাধা না পায়।

আইন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প যদি এই লড়াইয়ে জিতে যান, তবে কোনো সরকারি নিয়মকে আদালত অবৈধ ঘোষণা করলেও মামলা চলাকালীন মাসের পর মাস বা বছরের পর বছর ধরে সরকার সেটি সবার ওপর বলবৎ রাখতে পারবে। অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডার মতো বিভিন্ন অঙ্গরাজ্য সরকারের পাশাপাশি আইন বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা রুখতে বিচারকদের হাতে এই ক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। সুপ্রিম কোর্ট ট্রাম্পের পক্ষে রায় দিলে সাধারণ মানুষ ও অঙ্গরাজ্যগুলোর পক্ষে সরকারের অবৈধ নিয়মগুলোকে চিরতরে বাতিল করানো আরও অনেক কঠিন হয়ে পড়বে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: