শিরোনাম
সৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকারসৌদির তেল পরিশোধনাগারে হুথিদের হামলাযুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে ভারতের কড়া জবাবরাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুনটুঙ্গিপাড়া থানায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি, আসামি ৮ হাজারের বেশিগঙ্গার পানি চুক্তি নিয়ে ২ বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত: পানিসম্পদমন্ত্রীরাজধানীর পল্লবীতে বাসে আগুনসয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকাচাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত দুই ইতালীয় কর্মীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জার্মানির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানি ড্রোন হামলার পর হতাহতের এ ঘটনা ঘটে।

এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান বলেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে। একই সঙ্গে আহত অন্যদের দ্রুত সুস্থতা কামনা করছে।’

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশসীমায় ইরানের ‘ড্রোন’ মোকাবিলার সময় ধ্বংসাবশেষ পড়ে দুই ইতালীয়সহ চারজন আহত হন।

ইতালির সংবাদ সংস্থা এএনএসএর তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় জার্মান অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের কর্মী ছিলেন।

কুয়েত কর্তৃপক্ষ হামলার লক্ষ্যবস্তু হিসেবে একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’র কথা বললেও সেটির নাম বা অবস্থান প্রকাশ করেনি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

ইতালীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই প্রযুক্তিবিদ কুয়েতে রাইনমেটালের একটি কাজের প্রকল্পে নিয়োজিত ছিলেন। তারা ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নিয়ে কাজ করছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের পরিচয় ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন

আলোচনার চেয়ে নিষেধাজ্ঞা মোকাবিলায় বেশি গুরুত্ব দিচ্ছে ইরান

এ ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়েছেন।

তবে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মুখপাত্র সরদার শেকারচি কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন। কুয়েতি সেনাবাহিনীর দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনী কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: