ভারতের মাটিতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

যোধপুর বিমানঘাঁটিতে প্রথমবারের মতো অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান। যৌথ আকাশ মহড়ায় অংশ নিতে যুদ্ধবিমানগুলোর সাথে এসেছে প্রায় দুই শতাধিক মার্কিন সামরিক কর্মী।
ভারতের মাটিতে এই ঐতিহাসিক পদার্পণকে দুই দেশের সামরিক সহযোগিতার বড় মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক যোগাযোগমাধ্যমে এই অংশগ্রহণকে উভয় দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।
‘তরং শক্তি’ নামের এই আন্তর্জাতিক মহড়াটি যোধপুরে ১২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এতে ভারত, যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত রয়েছে।
মহড়ায় নিজেদের সামরিক পরাক্রম দেখাতে প্রস্তুত ভারতও। ভারতীয় বিমানবাহিনী এতে রাফাল, তেজস এবং মিগ-২৯ এর মতো সর্বাধুনিক যুদ্ধবিমান নিয়ে অংশ নিচ্ছে। সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ/এম