শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনচালকসহ অন্তত ৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) গিজা গভর্নরেটের আল-আয়াত জেলার গেরজা গ্রামের কাছে কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য ও পরিবহন মন্ত্রণালয়ের বরাতে ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

মিসরের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেনের সঙ্গে কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়াউম জানিয়েছে, কাফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৭২টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহত ব্যক্তিদের তিনটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছে মন্ত্রণালয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে লাইনচ্যুত ও উল্টে যাওয়া কয়েকটি বগি দেখা গেছে। উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে এবং দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে কারও অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

শেয়ার করুন: