শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা অস্বীকার ইরানের
ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা অস্বীকার ইরানের

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার (১৭ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই অভিযোগ নাকচ করে দেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, দেশটির রাজধানীতে ডার্টি বোমা বিস্ফোরণের সম্ভাব্য পরিকল্পনা করছে ইরান।

গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিএনএন আরও জানায়, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে তেহরান। তবে এ ধরনের হামলা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত ইরান নিয়েছে, এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: