শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

দোভালকে সমন পাঠাতে দিল্লির ৩ আদালতের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খালিস্তানপন্থী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জারি করা সমন পাঠাতে দিল্লির তিন আদালতের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত।

দ্য হেগ কনভেনশন অনুযায়ী, দিল্লির পাতিয়ালা হাউস, দ্বারকা ও তিস হাজারী আদালতকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছেন নিউইয়র্ক ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা। সমনগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের ঠিকানায় পৌঁছে দেওয়ার পাশাপাশি এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা লিখিতভাবে যুক্তরাষ্ট্রের আদালতকে জানাতেও অনুরোধ করা হয়েছে।

ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সমন পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দিল্লির আদালতগুলোর সহায়তা বাধ্যতামূলক নয়।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় অজিত দোভাল, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক প্রধান সামন্ত গোয়েল, নিখিল গুপ্তা ও বিকাশ যাদবকে আসামি করা হয়েছে। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন পান্নুন।

মামলার অভিযোগে পান্নুন দাবি করেছেন, তাকে হত্যার পরিকল্পনার মূল হোতা ছিলেন অজিত দোভাল। তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এর আগে ভারতীয় দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে সমন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।

পান্নুনকে হত্যার চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করা হয়। মামলায় তিনি দোষ স্বীকার করেছেন। শুক্রবার নিউইয়র্কের আদালতে তার সাজা ঘোষণার কথা রয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে পান্নুনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল অভিযোগগুলোকে সাজানো, মনগড়া ও বিদ্বেষপূর্ণ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে মামলাটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ভারত।

জয়সোয়াল আরও বলেছিলেন, এ ধরনের বিচারিক নথি জারির জন্য ভারতের মনোনীত কেন্দ্রীয় কর্তৃপক্ষ হলো আইন ও বিচার মন্ত্রণালয়।

আরও পড়ুন

ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

অন্যদিকে, পান্নুন মার্কিন আদালতকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় অজিত দোভালের হাতে সমন পৌঁছে দেওয়ার তিনটি চেষ্টা ব্যর্থ হয়েছে। ভারত মনোনীত কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাঠানোর প্রচলিত প্রক্রিয়াও সফল না হওয়ায় এবার দ্য হেগ কনভেনশন অনুযায়ী বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গুরপতবন্ত সিং পান্নুন খালিস্তানপন্থী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রতিষ্ঠাতা। তিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: