শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

মারা গেছেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট রাজা জুলকারনাইন খান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে মারা গেছেন পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) সাবেক প্রেসিডেন্ট রাজা মোহাম্মদ জুলকারনাইন খান।

শনিবার (৭ নভেম্বর) ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ বছর বয়সে মারা যান তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, স্বল্প সময়ের অসুস্থতার পর তার মৃত্যু হয়েছে। খবর দ্য ডনের।

রোববার (৮ নভেম্বর) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর আজাদ জম্মু ও কাশ্মীর সরকার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় রাজ্যের সব সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভিম্বার জেলার নিজ শহর কাসগুমায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

আজ রোববার সকাল ১১টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন আজাদ কাশ্মীর আইনসভার স্পিকার চৌধুরী তারিক ফারুক।

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অভিযোগে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

শোকবার্তায় তিনি বলেন, জুলকারনাইন খানের মৃত্যু জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক, সংসদীয় ও সামাজিক অঙ্গনের জন্য বড় ক্ষতি।

এ ছাড়া আজাদ কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী সর্দার তানভীর ইলিয়াসও প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

ভোরের আকাশ/ইউএম
 

শেয়ার করুন: