শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড
কেশম দ্বীপে মার্কিনিদের ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশে মার্কিন গোয়েন্দা ও নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলোকে অকার্যকর ও ভূপাতিত করা হয়।শুক্রবার (৬ নভেম্বর) ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

বিপ্লবী গার্ড জানিয়েছে, কেশম দ্বীপে ভূপাতিত করা ড্রোনটি এমকিউ-১ মডেলের। এটি দিয়ে নজরদারি চালানো যায়।

ইরানের সঙ্গে সর্বশেষ যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যেখানে ছিল সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার পিছিয়ে গেছে বলে দাবি করেছেন ইসলামিক বিপ্লবী গার্ডের অন্যতম শীর্ষ কমান্ডার আলি ফাদাভির।

আলি ফাদাভির বিপ্লবী গার্ডের কমান্ডারদের উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি শুক্রবার (৬ নভেম্বর) বলেছেন, তাদের প্রতিরোধের কারণে মার্কিন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মার্কিন সেনারা তাদের যুদ্ধাস্ত্র নিয়ে ইরানের সীমান্ত থেকে যেখানে ছিল, এখন সেখান থেকে তারা এক হাজার কিলোমিটার দূরে আছে।

আলি ফাদাভি বলেন, যখনই মার্কিন সেনারা আমাদের সীমান্তের কাছাকাছি আসার চেষ্টা করেছে, আমরা তা প্রতিহত করেছি। যা তাদের দূরে রাখতে সাহায্য করেছে।

যুক্তরাষ্ট্র ইরানি জনগণকে তাদের চাপের কাছে নতি স্বীকার করাতেও ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিপ্লবী গার্ডের এ কমান্ডার। তিনি বলেছেন, আমাদের দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানিদের তাদের লক্ষ্য থেকে সরাতে এবং তাদের চাপের কাছে নতি স্বীকার করাতে পারেনি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: