শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুক্সেমবার্গ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লুক্সেমবার্গ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে
লুক্সেমবার্গ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে

ইউরোপের ধনী দেশ লুক্সেমবার্গ শীঘ্রই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন ও পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল পার্লামেন্টের এক কমিশনকে জানিয়েছেন, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন।

চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে, যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্যান্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর লুক্সেমবার্গ চূড়ান্ত ঘোষণা দেবে। এর আগে এই দেশগুলোও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লিয়েন সম্প্রতি বলেছিলেন, গাজায় চলমান সহিংসতার প্রেক্ষাপটে কমিশন ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরায়েলের সঙ্গে সহযোগিতা চুক্তির কিছু অংশ প্রত্যাহারের প্রস্তাব দেবে।

উরসুলা ইউরোপীয় পার্লামেন্টে বলেন, “গাজায় যা ঘটছে তা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে।”

ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, সাম্প্রতিক ইসরায়েলি নীতি দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং ফিলিস্তিন সমস্যার সমাধানকে ধীরে করেছে।

ভোরের আকাশ//হ.র

ফিলিস্তিন রাষ্ট্রইউরোপ

শেয়ার করুন: