শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের পাঁচ সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের পাঁচ সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের
রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের পাঁচ সামরিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার যুক্তরাজ্যের হাউস অফ কমন্সে পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

১৯ নভেম্বর আইসিজে ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড হাউস অব কমন্সে এই নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

যুক্তরাজ্য সরকারের বিবৃতি অনুযায়ী, সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ শীর্ষ কর্মকর্তা হলেন-ব্রিগেডিয়ার জেনারেল মায়ো হুতুত হ্লাইং। মেজর জেনারেল মায়ো মিন তুন। মেজর জেনারেল মায়াত থেত উ। মেজর জেনারেল কিয়াও সোয়ে ও মেজর জেনারেল কিয়াও সোয়ার উ।

২০১৭ সালের সামরিক অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয় এবং ৭ লাখেরও বেশি মানুষ মিয়ানমার থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আইসিজের এই রায়কে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন এবং কানাডাসহ আরও বেশ কয়েকটি দেশ যোগ দিয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, গণহত্যার মতো এমন মর্মান্তিক অপরাধের প্রতি আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন ঘটাবে এবং এর সঙ্গে সুস্পষ্ট পদক্ষেপও যুক্ত করতে হবে।

মিলিব্যান্ড আরও বলেন যে, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং, যিনি ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন, তিনি "ঘটে যাওয়া অনেক নৃশংসতার জন্য সরাসরি দায়ী", কারণ ২০১৭ সালের গণহত্যার সময় তিনিই সামরিক বাহিনীর প্রধান ছিলেন। মিয়ানমারকে অবশ্যই চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে যাতে এমন নৃশংসতা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।

মিলিব্যান্ড আরও আহ্বান জানান, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে অবিলম্বে সংঘাত বন্ধ করা, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ করা, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরু করা।

পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে, দেশটিতে বিমান জ্বালানির সরবরাহ বন্ধ করার জন্য নতুন আইন পাস করা হবে।

সোমবার তিনি সাংসদদের জানান যে, যুক্তরাজ্য এই সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং পনেরো দিনের মধ্যে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: