শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতালির স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইতালির পার্লামেন্টে পাস হয়েছে আলোচিত শিক্ষা সংস্কার আইন। নতুন এ আইনে স্কুলে শিক্ষার্থীদের বোরকা ও নিকাবের মতো মুখঢাকা পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি, স্কুলের প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত রাখার বিধান করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে বোরকা ও নিকাব পরলে সর্বোচ্চ এক হাজার ইউরো (প্রায় এক হাজার ১০০ মার্কিন ডলার) জরিমানা হতে পারে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এ জরিমানার দায় নিতে হবে তার বাবা-মা বা আইনগত অভিভাবককে। এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিজে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইনটি পাস হয়। ভোটাভুটিতে এর পক্ষে ১৪২ এবং বিপক্ষে ১১২ জন সংসদ সদস্য ভোট দেন। ভোটদানে বিরত ছিলেন চারজন। ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে আইনটি পাস হয়েছিল। ফলে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পেলো শিক্ষা সংস্কার আইনটি।

আইন পাসের পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহত্তর শিক্ষা সংস্কারের অংশ হিসেবে আইনটি করা হয়েছে। এর লক্ষ্য ২০২৬-২৭ শিক্ষাবর্ষ যথাসময়ে শুরু করা, ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের (পিএনআরআর) আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের ইতালির মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

নতুন বিধান অনুযায়ী, প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের বেশি হতে পারবে না। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, এমন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করবে সরকার।

২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনা ঘোষণা করেছিলেন জর্জিয়া মেলোনি। সেখানে স্কুলে মুসলিম শিক্ষার্থীদের বোরকা-নিকাব পরার বিষয়ে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা হয় না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে চলতে উৎসাহ দেয়।

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি দিয়ে মেলোনি বলেছিলেন, স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভায় তোলা হবে। একই সঙ্গে ইতালীয় ভাষায় দুর্বল শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষা শেখা বাধ্যতামূলক করা এবং স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ করার বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকবে।

আরও পড়ুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থ‌গিত

এরপর ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। প্রায় দুই মাস পর পার্লামেন্টে আইনটি পাস হলো। নতুন এ আইনের সমালোচনা করেছে ইতালির বিরোধী দলগুলো।

তাদের অভিযোগ, আইনটি দেশটির শিক্ষা ব্যবস্থার মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে না। বরং এর কিছু বিধান শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: