শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পোল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর ক্রাকোর ঐতিহাসিক অঞ্চলে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে ক্রাকো শহরের কেন্দ্রস্থলে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। স্লাভকোভস্কা স্ট্রিট ধরে যাওয়ার সময় একটি চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে দুষ্কৃতকারীরা।

হামলায় নিকটস্থ একটি দোকান এবং একটি ট্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারকাজ শুরু করে।

আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে নিকটস্থ প্রধান চত্বরে এয়ার অ্যাম্বুলেন্স নামানো হয়। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

মিরপুরে বাসে আগুন

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পর্যালোচনা করছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

পোলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিস্তারিত অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে হামলাকারীদের পরিচয় কিংবা হামলার মূল উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: