শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দিল্লির সংলাপে যাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দিল্লির সংলাপে যাচ্ছে পাকিস্তান
ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই দিল্লির সংলাপে যাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপে অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। এই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সমন্বয় বিষয়ক ফেডারেল মন্ত্রী ড. মুসাদ্দিক মাসুদ মালিককে মনোনীত করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এসসিওর সদস্যদেশগুলোর প্রতিনিধিরা তিন দিনের এ আয়োজনে অংশ নেবেন।

সংলাপে বিভিন্ন সভ্যতার মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক সম্প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে আলোচনা হবে। বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়ানোর সুযোগ তৈরি করবে এ আয়োজন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সব সময় বহুপক্ষীয় কূটনৈতিক উদ্যোগে অংশ নিয়ে আসছে। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইসিও) এবং এশিয়া-ইউরোপ বৈঠকের (আসেম) মতো ফোরামগুলোর কার্যক্রমে পাকিস্তান কখনো বাধা দেয়নি।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০২৪ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধান পরিষদের বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফর করেছিলেন।

মুখপাত্র আরও জানান, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর এসসিওর রাষ্ট্রপ্রধান পরিষদের সভাপতিত্বের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে পাকিস্তান। এ ছাড়া ২০২৭ সালের আগস্টে ইসলামাবাদে পরবর্তী এসসিও শীর্ষ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

তিনি বলেন, যারা বিষয়টিকে বিতর্কিত করে তুলতে চাইছে, তারা মূলত আঞ্চলিক অগ্রগতি ও সহযোগিতার পথে বাধা সৃষ্টি করছে।

মানুষে-মানুষে সম্পর্ক জোরদারে গুরুত্ব

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ জোরদারের প্রচেষ্টাকে সমর্থন করে ইসলামাবাদ। পারস্পরিক শ্রদ্ধাবোধই ভালো বোঝাপড়া তৈরির অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, আন্তসাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

দিল্লির এ সংলাপে পাকিস্তানের অংশগ্রহণকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা ও বহুপক্ষীয় কূটনীতিতে পাকিস্তানের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হবে এ আয়োজনের মাধ্যমে। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: